ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ৩০-৩৫ লিটার তেল খালে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায়

2023-02-16T00:00:55+00:00
2023-02-16T00:00:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ৩০-৩৫ লিটার তেল খালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম   (ভিজিট : ১৫১)
X

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার লিটার তেল পার্শ্ববর্তী গুপ্ত খালে গিয়ে পড়ে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বিভিন্ন ডিপো থেকে তেল নিয়ে একটি ট্রেন ইয়ার্ডে যাচ্ছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ওয়াগন অর্ধেক কাত এবং একটি ওয়াগন আংশিক কাত হয়ে যায়।  

সিজিপিওয়াই-এর প্রধান মাস্টার আবদুল মালেক বলেন, লাইনচ্যুত হওয়া ওয়াগন তিনটিতে ডিজেল ছিল। এসব ডিজেল ইয়ার্ডের একটি খালে পড়েছে। তেল উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) তারেক মোহাম্মদ ইমরান বলেন, লাইনচ্যুতির ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। বিষয়টি তারা তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।

বাবু/এসআর 





  বিষয়:   তেলবাহী ট্রেন  লাইনচ্যুত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy