তুরাগের মেট্রোরেল এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-শিশু নিহত

মনির হোসেন জীবন

সারাবাংলা

রাজধানীর তুরাগের দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী এক শিশুসহ একই পরিবারের দুই জন নিহত হয়েছেন। নিহতরা

2023-02-16T13:06:40+00:00
2023-02-16T13:06:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তুরাগের মেট্রোরেল এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-শিশু নিহত
মনির হোসেন জীবন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০৬ পিএম   (ভিজিট : ১৬৬)
X

রাজধানীর তুরাগের দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকায়  মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী এক শিশুসহ একই পরিবারের দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মা  মাজেদা ওরফে খুকী (৪৫) ও তার ৬ মাস বয়সী মেয়ে রাফিয়া আক্তার।

এছাড়া এ ঘটনায়  মোটরসাইকেল আরোহী (চালক) মো. আরাফাত হোসাইন (২৩) গুরুতর আহত হয়েছেন। তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। 

নিহতরা তুরাগের  ১৮নং সেক্টর ষোলহাটি গ্রামের মৃত ইসমাইল সরকারের সহধর্মিণী ও কন্যা বলে জানা গেছে।

গতকাল বুধবার দিবাগত রাত পৌঁনে ১টার দিকে তুরাগ থানার  দিয়াবাড়ী ২নং মেট্রোরেল স্টেশন সংলগ্ন পাকা রাস্তার উপর এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

আজ বৃহস্পতিবার  সকালে ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মওদুত হাওলাদার দৈনিক বাংলাদেশ বুলেটিনকে  এসব তথ্য জানান। 

আজ তুরাগ থানা পুলিশ জানান, বুধবার দিবাগত রাত পৌঁনে ১টার দিকে দুইজন পথচারী পাশ্ববর্তী আত্নীয়ের বাড়ী থেকে তুরাগের ষোলহাটি নিজ বাড়ীতে যাওয়ার জন্য দিয়াবাড়ী ২নং মেট্রোরেল স্টেশন সংলগ্ন পাকা রাস্তা দিয়ে  পায়ে হেঁটে যাচিছল। এসময় মিরপুর থেকে ঢাকা মেট্রো-ল-৩৩-২৮৫৫ নম্বরের একটি মোটর সাইকেল তুরাগের  দিয়াবাড়ী মেট্রোরেল ২নং স্টেশন অতিক্রম করার সময় ওই পথচারী মাজেদা ওরফে খুকী (৪৫) ও তার ৬ মাস বয়সী শিশু সন্তান রাফিয়া আক্তারকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা  মা ও মেয়েকে রক্তাক্ত অবস্থায়  উদ্বার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে মাজেদা ওরফে খুকী গতরাত পৌনে ২টার দিকে  উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া  খুকীর মেয়ে রাফিয়া আক্তারকে  উত্তরার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  তার শারীরিক অবস্থা শোচনীয় হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য ঘটনার  দিন মধ্যরাতে উত্তরা থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করে। গতরাত আড়াইটার দিকে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. মওদুত হাওলাদার দৈনিক বাংলাদেশ বুলেটিনকে জানান, আহত মোটর সাইকেল আরোহী মো. আরাফাত হোসাইন (২৩) পাবনা জেলার সাথীয়া থানার ক্ষুদ্র গোপালপুর গ্রামের সুরুজ আলী খানের পুত্র। বর্তমানে সে তুরাগের দিয়াবাড়ী এলাকার জনৈক মো. মনির মিয়ার বাসার ভাড়াটিয়া।

এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে  তুরাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃত দেহের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি। 

বাবু/জেএম





  বিষয়:   সড়ক  দুর্ঘটনায় 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy