কক্সবাজারে মিথ্যা গণধর্ষণ মামলা করে সেই নারী গ্রেফতার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার আদালত চত্বরে গণধর্ষণের অভিযোগ তুলে মিথ্যা মামলা করা সেই রুনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি মিথ্যা প্রমাণ

2023-02-16T16:45:31+00:00
2023-02-16T16:48:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে মিথ্যা গণধর্ষণ মামলা করে সেই নারী গ্রেফতার
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৫ পিএম  আপডেট: ১৬.০২.২০২৩ ৪:৪৮ পিএম  (ভিজিট : ১৪২)
X


কক্সবাজার আদালত চত্বরে গণধর্ষণের অভিযোগ তুলে মিথ্যা মামলা করা সেই রুনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি মিথ্যা প্রমাণ হওয়ায় তিনি গ্রেফতার হন।

গ্রেফতারকৃত রুনা আক্তার কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন ৷

ওসি গোলাম কবির বাংলাদেশ বুলেটিনকে জানান, বিজ্ঞ আদালত কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং ৩০/২৩ , ধারা ১৭(২) গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল মহিলা পুলিশ বসতবাড়ী থেকে রুনা আক্তারকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত বছরের মার্চে কক্সবাজার আদালত চত্বরে কথিত গণধর্ষণের মামলা দায়ের করেন রুনা আক্তার।মামলাটি আদালত কর্তৃক মিথ্যা প্রমাণিত হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তি রাশেল উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭(২) ধারার মামলা দায়ের করেন আদালতে। এ মামলায় রুনা আক্তারকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ ৷

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy