হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল সিন্ডিকেট মুক্ত হবে। হাসপাতাল মানুষের সেবার জন্য, আমরা সেই

2023-02-16T17:10:37+00:00
2023-02-16T17:10:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১০ পিএম   (ভিজিট : ১৬৬)
X


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল সিন্ডিকেট মুক্ত হবে। হাসপাতাল মানুষের সেবার জন্য, আমরা সেই সেবা নিশ্চিত করতে চাই। যারা সেবা দিতে পারবে না, বাধাগ্রস্ত করবে, তাদেরকে আমরা হাসপাতালে রাখবো না। তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আমরা সেবা নিশ্চিত করতে চাই।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরে নির্মিত ১০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল উদ্বোধন শেষে রমেক হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের সর্ববৃহৎ হাসপাতাল। এখানে সর্বোচ্চ আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তারপরও কেন সেবা পাবে না মানুষ। ভালো সেবার উদ্দেশ্যে ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতাল নির্মিত হয়েছে। এখানে প্রায় ৮০ বেডে সেন্ট্রাল অক্সিজেনসহ প্রয়োজনীয় উন্নতমানের যন্ত্রপাতি রয়েছে। প্রয়োজনে আরও যন্ত্রপাতি ও জনবল নিয়োগ করা হবে। আশা করছি শিশু হাসপাতালটিতে দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক সেবা কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এই আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন।

তিনি আরও বলেন, বেশ কিছু রোগীর সঙ্গে কথা বলেছি, তারা ভালো চিকিৎসাসেবা পাচ্ছেন, ওষুধও পাচ্ছেন। আবার কিছু রোগী অভিযোগও করেছেন। তারা নাকি ওষুধ পাচ্ছেন না, খাবারও ভালোভাবে পাচ্ছেন না। আমরা বিষয়টি দেখবো এবং ব্যবস্থা গ্রহণ করবো। হয়তো আমরা আসার খবরে হাসপাতাল কিছুটা পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে। তবে এটি আরও বেশি প্রয়োজন ছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক পুরোনো হাসপাতাল। এখানকার অনেক কিছু মেরামতের প্রয়োজন রয়েছে। তবে এখানকার পরিবেশ আরও সুসজ্জিত ও পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। আমরা এখন আশা করি আগামীতে চিকিৎসাসেবায়ও অনেক ভালো হবে। সরকার স্বাস্থ্যখাতে অনেক বরাদ্দ দিয়েছে। অনেক যন্ত্রপাতি ও লোকবল দিয়েছে। আমরা স্বাস্থ্যসেবায় আরও ভালো কিছু করতে চাই। যে সেবা এখন আমরা পাচ্ছি তাতে আমি পুরোপুরি সন্তুষ্ট নই।

এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. শামীম আহমেদ প্রমুখ। 

-বাবু/এ.এস





  বিষয়:   সিন্ডিকেট মুক্ত  হাসপাতাল 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy