সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

ঢাকার সাভারে অভিযান চালিয়ে মো. ইকবাল শিকদার (৩৭) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর

2023-02-16T17:17:28+00:00
2023-02-16T17:17:28+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ঢাকার সাভারে অভিযান চালিয়ে মো. ইকবাল শিকদার  (৩৭) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার শ্যামলী পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ইকবাল শিকদার বরিশাল জেলার উজিরপুর থানার সাতলা শিকদারবাড়ী এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটেরচর স্কুলের গলির তানিয়া ফেরদৌসির বাসার ভাড়াটিয়া।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার শ্যামলী পাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী ইকবাল শিকদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা। 

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় সাভারের রাজফুলবাড়িয়ায় অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছি। উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   সাভার  ইয়াবা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy