বগুড়ায় পুলিশের অভিযানে ২১০ পিস ধারালো চাকু উদ্ধার

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ায় সাতদিনের ব্যবধানে তুচ্ছ ঘটনায় নয়জন ছুরিকাঘাত হওয়ার পর ধারালো অস্ত্র (চাকু) বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার

2023-02-16T17:43:59+00:00
2023-02-16T17:43:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় পুলিশের অভিযানে ২১০ পিস ধারালো চাকু উদ্ধার
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৩ পিএম   (ভিজিট : ২২০)
X

বগুড়ায় সাতদিনের ব্যবধানে তুচ্ছ ঘটনায় নয়জন ছুরিকাঘাত হওয়ার পর ধারালো অস্ত্র (চাকু) বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে শহরের কাঁঠালতলা এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযানে ইদ্রিস মার্কেটের নুরুল স্টোর থেকে ১২০টি ও চুরিপট্টি মার্কেটের দাদা ভাই স্টোর থেকে ৯০টিসহ মোট ২১০টি চাকু উদ্ধার করা হয়। এসময় এই দুই দোকানের মালিকদের এ ধরণের চাকু বিক্রি বন্ধের নির্দেশ দিয়ে সতর্ক করে পুলিশ। 

তবে দোকানদারদের দাবি, পুলিশের জব্দ করা চাকু বাসাবাড়ির নানা কাজে ব্যবহার হয়ে থাকে। নুরুল স্টোরের মালিক নুরুল ইসলাম বলেন, ' এই চাকু দিয়ে অপরাধ সংগঠিত হয় আমাদের জানা ছিলো না। প্রশাসন থেকে যেহেতু নিষেধ করেছে তাই এরপর থেকে বিক্রি করবো না।' 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, উদ্ধার হওয়া চাকু দিয়ে বর্তমান সময়ে শহরের নানারকম অপরাধ সংগঠিত হচ্ছে। এইসব চাকুর দাম সহজলভ্য হওয়ায় কিশোরাও এগুলো দিয়ে অপরাধে জড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজকের এই অভিযান। 

বাবু/জেএম





  বিষয়:   বগুড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy