টাঙ্গাইলে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ

2023-02-16T18:35:06+00:00
2023-02-16T18:35:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী ইজতেমা শুরু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২২৫)
X

টাঙ্গাইলে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ‘জেলা ইজতেমা’ শুরু হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। 

বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লি সেখানে অবস্থান করছেন। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ দায়িত্ব পালন করছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। 

ইজতেমা আয়োজক কমিটির সূত্রে জানা যায়, ইজতেমায় প্রতিদিন গুরুত্বপূর্ণ বয়ান হবে। এতে দেশি-বিদেশি ওলামায়ে কেরামরা বয়ানে অংশগ্রহণ করবেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ‘জেলা ইজতেমা’ শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন। 

ইজতেমা আয়োজক কমিটির খাদেম মুফতি মোস্তফা খলিল চৌধুরী বলেন, বৃহস্পতিবার ফজরের পর থেকে ইজতেমার মূল আমল শুরু হয়েছে। ফজর থেকে সকাল আটটা পর্যন্ত তিনি প্রথমে বয়ান করেন। এরপর সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তালিমের মৌজ নিয়ে আলোচনা করেন মুফতি শহিদুল্লাহ। এরপর বিদেশি মেহমানেরা পুরো ইজতেমা মাঠকে ২০ ভাগে ভাগ করে আলাদা আলাদা তালিম করেছেন। জোহরের নামাজের পর সৌদি আরবের মেহমান শেখ মোহাম্মদ আল খামিদ বয়ান করেন। আসরের নামাজের পর ঢাকার মাওলানা এহসান বয়ান করেন। মাগরিবের পর ঢাকার মুফতি ওসামা ইসলাম বয়ান করবেন। 

তিনি আরও বলেন, ইজতেমার প্রধান মাঠে ১২ হাজার মুসল্লি আছেন। এ ছাড়া আশপাশের মাঠে আরও তিন হাজার মুসল্লিকে জায়গা দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার জুমার নামাজে ১৫ হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করবেন বলে তিনি আশা করছেন।

বাবু/জেএম





  বিষয়:   টাঙ্গাইল  ইজতেমা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy