শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গল শহর থেকে ১২ কিলোমিটার দূরে আনন্দময়ী কালীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল ফারিয়া'র সহযোগীতায় এ মেডিকেল

2023-02-16T18:42:46+00:00
2023-02-16T18:42:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৮৪)
X

শ্রীমঙ্গল শহর থেকে ১২ কিলোমিটার দূরে আনন্দময়ী কালীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল ফারিয়া'র সহযোগীতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আজ বিকেল ৩টায় আনন্দময়ী কালীবাড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শ্রীমঙ্গল বিএমএ'র সভাপতি ডা. হরিপদ রায়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দময়ী কালীবাড়ীর সভাপতি প্রফেসর নিখিল ভট্টাচার্য।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (চর্ম রোগ বিশেষজ্ঞ)  ডা. নির্ঝর ভট্টাচার্য শোভন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিকা পাল, ডা. শিউলী রানী দেব, ডা. সনি কুমার সাহা।

ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী, শিশু ও পুরুষসহ ৩০০ রোগীকে ফ্রি  চিকিৎসা সেবা দেয়া হয় এবং বিনামুল্যে ওষুধ প্রদান করা হয়।

বাবু/জেএম





  বিষয়:   শ্রীমঙ্গল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy