কালিহাতীতে আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে জান্নাতুল বাকী মরিচা পাইকপাড়া আশ্রয়ণ প্রকল্প জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে

2023-02-16T19:03:08+00:00
2023-02-16T19:03:08+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৩ পিএম   (ভিজিট : ৩১৫)
X

টাঙ্গাইলের কালিহাতীতে জান্নাতুল বাকী মরিচা পাইকপাড়া আশ্রয়ণ প্রকল্প জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া আশ্রয়ণ প্রকল্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় তিনি একটি বীর নিবাস উদ্বোধন ও আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করে সেখানকার বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন ও ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমুখ।

বাবু/জেএম





  বিষয়:   কালিহাতী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy