সীতাকুণ্ডে শুক্রবার থেকে শুরু হচ্ছে শিবচতুর্দশী মেলা

মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সারাবাংলা

আগামীকাল(১৭ ফেব্রুয়ারি) থেকে চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী মেলা শুরু হচ্ছে। ইতিমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা কমিটি ও

2023-02-16T19:17:25+00:00
2023-02-16T19:17:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে শুক্রবার থেকে শুরু হচ্ছে শিবচতুর্দশী মেলা
শতবছরের পুরোনো মেলায় দেশি-বিদেশি তীর্থযাত্রীদের সমাগম
মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১৭ পিএম   (ভিজিট : ২২৭)
X

আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) থেকে চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী মেলা শুরু হচ্ছে। ইতিমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা কমিটি ও উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে তীর্থস্থানে হাজার হাজার তীর্থযাত্রী আসতে শুরু করে। এবারের মেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউএনও মো. শাহাদাত হোসেন।

শিবচতুর্দশী মেলায় দেশি-বিদেশি ভক্তরা তীর্থস্থানে ভিড় জমাচ্ছে। ক্যালেন্ডার অনুসারে, শিব চতুর্দশী তিথি শুরু হবে শনিবার, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ০৬:৩৬ মিনিটে শুরু হবে। তিথি ছাড়বে ১৯ ফেব্রুয়ারি বিকেল ০৪:০৮ মিনিটে। শিব চতুর্দশী মেলা তিন দিন ধরে চলে তবে দোল পূর্ণিমা উপলক্ষে এই মেলা চলবে ৭ মার্চ দোল পূর্ণিমা পর্যন্ত।

স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাস জানান, এবারের মেলায় পুণ্যার্থীদের সর্বোচ্চ সেবা দেওয়া হবে। সমস্ত ভক্তরা যাতে প্রতিটি মন্দিরে যেতে পারে সে জন্য সবধরনের সেবা নিশ্চিত করা হবে।

মেলার নির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন বলেন, মেলায় আগত তীর্থ যাত্রীরা যাতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই উৎসব উদযাপন করতে পারেন সেজন্য সর্বোচ্ছ প্রস্তুতি রয়েছে। মেলা কমিটির পাশাপাশি বিভিন্ন উপ-কমিটি, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, মেলা উপলক্ষে পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, ট্রাফিক পুলিশ সার্বিক নিরাপত্তা দিচ্ছে।

বাবু/জেএম




  বিষয়:   সীতাকুণ্ড  শিবচতুর্দশী মেলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy