বগুড়ায় চলন্ত ট্রেন থেকে ফেনসিডিল ও চোলাই মদ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ চলন্ত ট্রেনের একটি বগির সিটের নিচ থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৩০

2023-02-16T19:35:04+00:00
2023-02-16T19:35:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় চলন্ত ট্রেন থেকে ফেনসিডিল ও চোলাই মদ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৫ পিএম   (ভিজিট : ১৭৬)
X

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ চলন্ত ট্রেনের একটি বগির সিটের নিচ থেকে কাপড়ের ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ফেনসিডিল ও চার লিটার চোলাই মদ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত মাদক জব্দ তালিকায় দেখানো হয়েছে। 

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার রাত ৮টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সোনাতলা স্টেশন অতিক্রম করার সময় ‘ঘ’ নম্বর বগি থেকে টহল পুলিশ উল্লেখিত পরিমাণ মাদক উদ্ধার করে।

এর মধ্যে ৩০ বোতল ফেনসিডিল, ৫শ’ এমএল’র ৭ বোতল এবং ২৫০ এমএল’র ৩ বোতল ভর্তি চোলাই মদ ছিল।

বাবু/জেএম




  বিষয়:   বগুড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy