পটুয়াখালীতে ৮ ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর কলাপাড়ায় বাজার তদারকিমূলক অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌরশহরে বিভিন্ন

2023-02-16T20:24:00+00:00
2023-02-16T20:24:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালীতে ৮ ব্যবসায়ীকে জরিমানা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৪ পিএম   (ভিজিট : ১৭২)
X

পটুয়াখালীর কলাপাড়ায় বাজার তদারকিমূলক অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌরশহরে বিভিন্ন মুদিমনোহরী এবং কসমেটিকসের দোকানে এ অভিযান চালানো হয়।

আমদানি নিষিদ্ধ পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে আট ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন। অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া। এর আগে তিনি সতর্কতামূলক প্রচার ও লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃরাল চন্দ্র দেবনাথ ও কলাপাড়া থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৫ ধারা মোতাবেক ওইসব ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   পটুয়াখালী  জরিমানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy