কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বুলেটিন ডেস্ক

রাজধানী

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটে আগুন

2023-02-17T07:27:09+00:00
2023-02-17T07:30:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৭ এএম  আপডেট: ১৭.০২.২০২৩ ৭:৩০ এএম  (ভিজিট : ১৯৪)
X

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কড়াইল বস্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এখনো নির্বাপণ ঘোষণা দেয়নি। সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে। কোনো হতাহত হয়নি।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, বেলতলা নামক স্থানে ময়লার স্তূপে আগুন লাগে। সেই আগুন একটি বস্তি ঘরের লেগে আংশিক পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে। বস্তির লোকজন আগুনের কারণে আশপাশে কয়েকটি ঘর দ্রুত খুলে সরিয়ে ফেলে।


বাবু/এ আর 




  বিষয়:   বস্তি  আগুন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy