দেশে করোনা আক্রান্ত আরও ৮ জন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আটজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা থেকে

2023-02-17T16:53:25+00:00
2023-02-17T16:55:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশে করোনা আক্রান্ত আরও ৮ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৩ পিএম  আপডেট: ১৭.০২.২০২৩ ৪:৫৫ পিএম  (ভিজিট : ১৪১)
X


করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও আটজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৭ জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২০১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৭৩৮ জন। এর মধ্যে ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

-বাবু/এ.এস





  বিষয়:   করোনা  শনাক্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy