কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম

সারাবাংলা

মুক্তিযোদ্ধা গেজেট থেকে কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন ও দেলোয়ার হোসেনের নাম বাতিলের দাবিতে মানববন্ধন

2023-02-17T18:48:42+00:00
2023-02-17T18:48:42+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৮ পিএম   (ভিজিট : ২৫৫)
X

মুক্তিযোদ্ধা গেজেট থেকে কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য এম এ মতিন ও দেলোয়ার হোসেনের নাম বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও গেজেট ভুক্ত হওয়ায় শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন উলিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

পরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার ও উলিুপর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সংসদ সদস্য এমএ মতিনসহ উলিপুর উপজেলার দেলোয়ার হোসেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও তাদের নাম গেজেটে অর্ন্তভূক্ত হয়েছে। এটা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জার বিষয়। সংসদ সদস্য এম এ মতিনের বড় ভাই এমএ করিম মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকারের কমান্ডার ছিলেন। তার নাম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে  রাজাকারের তালিকায় রয়েছে। সংসদ সদস্য এম এ মতিন সেই রাজাকার পরিবারের সদস্য ও ১৯৭৯ সালে গঠিত ৭ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ৭নং সদস্য ছিলেন। 

এছাড়াও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে সংসদ সদস্য এম এ মতিনের নামে এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের এমপিও ভুক্তির জন্য তৎকালীন বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়ার ডিওলেটার ব্যবহার করেন তিনি। ডিওলেটারে মান্নান ভূঁইয়া এম এ মতিনকে বিএনপি পরিবারের সদস্য হিসেবে খালেদা জিয়ার নিকট সুপারিশ করেন। সংসদ সদস্য এম এ মতিন ও দেলোয়ার হোসেন দুবার উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে আবেদন করেও নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে পারেননি। এক মাস আগে বের হওয়া তালিকায় তাদের দু’জনের নাম গেজেট ভুক্ত হয়। অনতি বিলম্বে গেজেট থেকে তাদের দুজনের নাম প্রত্যাহারের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজাহান আলী, আব্দুল খালেক সরকার, আব্দুল জলিল সরকার, আব্দুল মজিদ সরকার, শমসের আলীসহ উলিপুর উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধাগণ প্রমুখ।

বাবু/জেএম





  বিষয়:   কুড়িগ্রাম  মানববন্ধন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy