প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৫ পিএম আপডেট: ১৭.০২.২০২৩ ৭:২৭ পিএম (ভিজিট : ১৫২)

X
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হওয়ার সংবাদ পাওয়া গেছে।প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর মুন্সীর গেট এলাকার শাহাবুদ্দিন নাসুর বাড়িতে শুক্রবার ভোররাতে ডাকাতি সংঘটিত হয়েছে। বাড়ির সদস্যদের জিম্মি করে বাড়ির ৮টি ঘরে তছনছ করে নগদ টাকা, গহনা ও একটি মোটরসাইকেল নিয়ে যায়।
নাসুর ভাবি মৃত সেলিম মুন্সীর স্ত্রী আইনুন নাহার মেরি জানান, রাত ৩টার সময় সেহরি খাওয়ার জন্য উঠেছিলেন। সেহরি খাওয়ার পর বসেছিলেন। ভোররাতে ডাকাতরা বাড়ির দেয়াল টপকে ভিতরে এসে তাকেসহ তার দেবর ও ছেলেকে জিম্মি করে টাকা পয়সা ও গয়না খুঁজতে থাকে। প্রায় ঘন্টা খানেক পরে তারা ঘরের আলমারি ভেঙে তছনছ করে এবং স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল নিয়ে যায়। প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সংবাদ পেয়ে ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এটাকে ডাকাতি না বলে দস্যুতা বলা যায়। আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাবু/জেএম