সৈয়দপুর রেলওয়ে কোয়ার্টারের আগুন নিয়ন্ত্রণে

সৈয়দপুর প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা

2023-02-17T20:32:31+00:00
2023-02-17T20:32:31+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
সৈয়দপুর রেলওয়ে কোয়ার্টারের আগুন নিয়ন্ত্রণে
সৈয়দপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৬২)
X

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের কোয়ার্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের তিনটি ইউনিট, ইপিজেডের দুটি ইউনিটি ও তারাগঞ্জের দুটি ইউনিটি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কয়টি বাড়ি বা কী রকম ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

খুরশীদ আলম বলেন, উৎসুক জনতার জন্য কাজে কিছুটা সমস্যা হয়েছে। তবে স্থানীয়রা আগুন নেভাতে সাহায্য করেছে।

বাবু/জেএম




  বিষয়:   সৈয়দপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy