হিলি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে শাহাবুল হোসেন বাবু (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার

2023-02-17T23:32:21+00:00
2023-02-17T23:32:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিলি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩২ পিএম   (ভিজিট : ২৩২)
X


দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে শাহাবুল হোসেন বাবু (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় ফকির পাড়া সীমান্তে ২৮৫/২৫ এস পিলার থেকে ২০০ গজ ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

হিলি পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম কেবলা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহাবুল হোসেন বাবু হিলি পৌরসভার ধরন্দা ফকির পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

জানতে চাইলে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারতীয় অভ্যন্তরে বিএসএফ’র গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত যুবক বাংলাদেশি নাকি ভারতীয়- এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি

-বাবু/এ.এস





  বিষয়:   বিএসএফ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy