প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২১ পিএম আপডেট: ১৮.০২.২০২৩ ৩:২৪ পিএম (ভিজিট : ২২৪)

X
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারের বার্ষিক অধ্যয়নসভা হয়েছে। শুক্রবার বিকেলে পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত সভার উদ্বোধন করেন লেখক সেলিম জাহান।
পরে অধ্যয়নসভায় পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সংস্কৃতিজন প্রবীর মজুমদার চন্দন, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান প্রমুখ।
সেলিম জাহান বলেন, ‘গ্রামে পাঠকেন্দ্র এবং পাঠ্যাভ্যাস গড়ে তুলতে চায় জলসিঁড়ি পাঠাগার। এ প্রতিষ্ঠানের লক্ষ্য রবীন্দ্রনাথের- মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও এবং নজরুলের-গাহি সাম্যের গান।’ অসিত সরকার সজল বলেন, ‘অধ্যয়নে আত্মজাগরণ হয়। তাই অধ্যয়নের বিকল্প নেই। নতুন প্রজন্মকে অধ্যয়নে ধরে রাখতে হবে। বঙ্গবন্ধুর কথায় যে জাগরণ হয়েছিল তার পথ ধরেই মুক্তিযুদ্ধ হয়েছে।’ সভা শেষে পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন কবিতাব্রতী শামীম আজাদ, রানা নাগ, চিকিৎসাব্রতী গণপতি আদিত্য, গল্পব্রতী কিযী তাহনিন এবং সংবাদব্রতী মুহম্মদ আকবর।
বাবু/জেএম