ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিনহাজুল (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৩ এর সহযোগীতায়

2023-02-18T15:32:35+00:00
2023-02-18T15:32:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩২ পিএম   (ভিজিট : ২১৭)
X

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মিনহাজুল (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-৩ এর সহযোগীতায় শিবগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল শনিবার ভোররাতে ঢাকার আশুলিয়া জিরাবো এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

আজ শনিবার দুপুরে শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মোশাররফ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মিনহাজুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বৈকুন্টপুর গ্রামে তাঁর মামা মো. আব্দুল লতিফ’র বাড়িতে অস্থায়ী ভাবে বসবাস করে আসছিলেন।

থানা সূত্র জানায়, শিবগঞ্জ থানার মামলা নং জিআর ১৫৯/০৭, ধর্ষণ মামলায় গত ২০২০ সালে আসামি মিনহাজুল ইসলামকে জেলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। যাবজ্জীবন সাজার খবর পেয়ে আসামি মিনহাজুল ঢাকায় গিয়ে আত্নগোপন করেন। সাজা পরোয়ানা থানায় আসার পর আসামিকে গ্রেফতার অভিযানে নামে পুলিশ। 

শিবগঞ্জ থানা পুলিশের তথ‍্যের ভিত্তিতে শনিবার ভোর রাত ০২.৩০ মিনিটে র‍্যাব-৩ এর সহযোগীতায় আসামিকে গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মনজুরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত পলাতক সাজাপ্রাপ্ত আসামি মিনহাজুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে আজ শনিবার বিকেলে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

বাবু/জেএম




  বিষয়:   ধর্ষণ  গ্রেফতার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy