সীতাকুণ্ডের ব্যাসকুণ্ড পাড় ও চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীদের ভিড়

মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় শান্তি- শৃঙ্খলা নিশ্চিত করে চন্দ্রনাথ ধামে পূজা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান

2023-02-18T17:11:05+00:00
2023-02-18T17:11:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডের ব্যাসকুণ্ড পাড় ও চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীদের ভিড়
মেলা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার শফিউল্লাহ বিপিএম
মুসলেহ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১১ পিএম   (ভিজিট : ৪০৭)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় শান্তি- শৃঙ্খলা নিশ্চিত করে চন্দ্রনাথ ধামে পূজা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ বিপিএম। শনিবার দুপুরে শিব চতুর্দশী মেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মেলায় আগত তীর্থ যাত্রীদের সুন্দর ও সুস্থ পরিবেশে পূঁজা পালন করবে। বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলা কমিটি বা যে কেউ মেলার পুরোহিত অথবা পুণ্যার্থীদের কাছ থেকে চাদা আদায়ের কোনো নিয়ম নেই। এ ধরনের কোনো ব্যক্তির নাম পেলে ওসিকে জানাবেন। এখানে বাটপারির কোনো সুযোগ নেই। মেলায় অনেক কষ্টে করে তীর্থ যাত্রীরা পাহাড়ি এলাকায় আসেন। এখানে লাখ লাখ মানুষের সমাগম হয়। সে অনুযায়ী মেলায় জিনিসপত্রের দাম একটু বেশি হবে। এছাড়া যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সার্বক্ষণিক টহল রয়েছে।

এদিকে, শিব দর্শনে স্নান করতে ব্যাসকুণ্ডে পাড় ও চন্দ্রনাথ ধামে তীর্থযাত্রীরা জড়ো হতে শুরু করেছেন। ব্যাসকুণ্ডের পাড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষের ভিড় জমেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের তীর্থযাত্রীরা স্নান করে নিজেদের পবিত্র করছেন। পৌরসদরের কলেজ রোড় দিয়ে পুর্বে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করার পর শিব দর্শন। শনিবার সন্ধ্যা ৬:৩৬ মিনিটে তিথি শুরুর হবে। ভক্তরা জানান, তারা স্নান সেরে শিব দর্শনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আগত পুণ্যার্থীরা বলেন, তিথির সঙ্গে সঙ্গে শিব দর্শনে স্নান সম্পন্ন করা হচ্ছে। প্রথমত, আমি শিবের দর্শন করে পূণ্য অর্জন করতে চাই। তাই তিথি শুরুর আগে চন্দ্রনাধামে অবস্থান করে শিবচতুর্দশীর যাবতীয় কাজ শেষ করব।

বাবু/জেএম





  বিষয়:   সীতাকুণ্ড 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy