তাড়াশে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা

2023-02-18T21:42:38+00:00
2023-02-18T21:42:38+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
তাড়াশে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪২ পিএম   (ভিজিট : ১৭০)
X


সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুছ (৫০) দেশীগ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুল কুদ্দুছ দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ‘আব্দুল কুদ্দুছের বুকে গুলি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছি।’

-বাবু/এ.এস





  বিষয়:   নেতা  ইউনিয়ন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy