তিন মাসে ঠান্ডাজনিত রোগে মৃত্যু ১০৯

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

সারা দেশে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে ১০৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত বছরের (২০২২)

2023-02-18T23:53:31+00:00
2023-02-18T23:53:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন মাসে ঠান্ডাজনিত রোগে মৃত্যু ১০৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৩ পিএম   (ভিজিট : ১৬৭)
X


সারা দেশে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে ১০৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত বছরের (২০২২) ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে মারা যায় তারা।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শীতজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর বিবরণে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ১০৯ জনের মধ্যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনসে (এআরআই) ১০৬ ও ডায়রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বছরের ১৪ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৮৪ হাজার ৬০৯ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হন। তাদের মধ্যে ১০৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হন চার লাখ ৫ হাজার ৩৩১ জন, মারা গেছেন তিন জন।

আইসিডিডিআর’বির তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৪ হাজার ৩০০ জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। সে হিসাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ায় প্রতিদিন মারা যায় ৬৭ জন। এর মধ্যে ৫২ শতাংশ শিশু কোনো চিকিৎসা না পেয়ে বাড়িতেই মারা যায়।

-বাবু/এ.এস





  বিষয়:   স্বাস্থ্য অধিদফতর  রোগ 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy