সিদ্ধিরগঞ্জে ১০ মামলার আসামি গ্রেফতার

নারায়নগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. সাহেব আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি

2023-02-19T08:25:36+00:00
2023-02-19T08:33:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিদ্ধিরগঞ্জে ১০ মামলার আসামি গ্রেফতার
নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৫ এএম  আপডেট: ১৯.০২.২০২৩ ৮:৩৩ এএম  (ভিজিট : ১৪৭)
X

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. সাহেব আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। শনিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহেব আলী ঐ এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। 

তাকে  গ্রেফতারে অভিযান চালানো সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত সাহেব আলী সিদ্ধিরগঞ্জের চিহ্নিত ডাকাত। তার কারণে সিদ্ধিরগঞ্জবাসী অতিষ্ট ছিল। সন্ধ্যায় আটি ওয়াপদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, সাহেব আলীর বিরুদ্ধে থানায় পূর্বে ১০টি মামলা রয়েছে। আরও দুটো মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।


বাবু/এ আর 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy