বগুড়ায় অগ্নিকাণ্ডে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

বগুড়ার ধুনটে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় তালাবদ্ধ ঘরের ভেতর পুড়ে মারা গেলেন ঘুমন্ত দুই সহোদরা শিশু। শনিবার সন্ধায় উপজেলার

2023-02-19T10:30:34+00:00
2023-02-19T10:30:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় অগ্নিকাণ্ডে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩০ এএম   (ভিজিট : ১৪৭)
X


বগুড়ার ধুনটে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় তালাবদ্ধ ঘরের ভেতর পুড়ে মারা গেলেন ঘুমন্ত দুই সহোদরা শিশু। শনিবার সন্ধায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার ধুনট উপজেলার ভুতবাড়ি এলাকার কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)।

জানা গেছে, লিটন মিয়া তার কাজের জন্য টাঙ্গাইলে গেছেন। তার স্ত্রী গোলাপি খাতুন তিন ছেলে তামিম, সিয়াম ও মোস্তাকিমকে নিয়ে যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে বসবাস করেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের তিন ছেলের মাঝে সিয়াম ও মোস্তাকিম ঘরে ঘুমিয়ে পড়ে এবং তামিম বাড়ির পাশে খেলছিল।

ঘুমন্ত অবস্থায় সিয়াম ও মোস্তাকিমকে তালা দিয়ে রেখে তাদের মা যমুনা নদীর চরে ছাগল চরানোর জন্য যান। এরপর বিকেল ৫টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটলে স্থানীয়রা জাতীয় জরুরী পরিষেবা ‘৯৯৯’ নাম্বারে ফোন করে। ফায়ার সার্ভিসের কমীরা ঘটনাস্থলে পৌছার আগেই মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘুমন্ত অবস্থায় থাকা সিয়াম ও মোস্তাকিম আগুনে পুড়ে মারা যায়।

এ বিষয়ে ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম জানান, জাতীয় জরুরী পরিষেবা ‘৯৯৯’ এ ফোন পেয়ে আমরা ঘটনান্থলে পৌঁছায়। কিন্তু আমাদের পৌঁছানোর আগেই অগ্নিকাণ্ডে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।

-বাবু/এ.এস





  বিষয়:   জরুরী পরিষেবা  বগুড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy