প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৬ পিএম (ভিজিট : ১৫৯)

X
সিরাজগঞ্জের শাহজাদপুরে আবাদি জমি থেকে একটি মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সকালে উপজেলার পোতাজিয়া গ্রামের কবরস্থানের পাশে আবাদি জমি থেকে দিন মজুর বাবলু প্রামাণিক (৫৫) এর মরদেহ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বাবলু প্রামাণিক গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ ভোরে জমিতে কাজ করতে যাওয়া একজন কৃষক মরদেহটি দেখে এলাকাবাসীকে জানালে পরিবারের লোকজন এসে সনাক্ত করে। এ সময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি, ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাবু/জেএম