প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৬ পিএম (ভিজিট : ৩০২)

X
সাভারে পূর্ব শত্রুতার জের ধরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সাভার উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঢাকা আরিচা মহাসড়কের পাশে সিপি ফু ‘র সামনে সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ১৮ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে হেমায়েতপুর ঢাকা আরিচা মহাসড়কের পাশেই সিপি ফুড’র সামনে পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ করে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী ফয়সাল, রিপন, জাহাঙ্গীরসহ অজ্ঞাতনামা কয়েকজন। এতে গুরুতর আহত হন, সিপি ফুড এর মালিক মুসলিম ভূঁইয়া ও শাহাবুদ্দিন । শাহাবুদ্দিনকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
প্রত্যক্ষদর্শী মুসলিম ভূঁইয়ার ছোট ভাই শাহিন জানান, তাহার ভাই ও শাহাবুদ্দিন সিপি ফুড’র সামনে বসে ছিলেন এমন অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে হটাৎ করে অতর্কিত হামলা চালায় কিয়ামউদ্দিন এর ছেলে ফয়সাল, রিপনসহ আরো বেশ কয়েক জন। এই সন্ত্রাসী ফয়সাল হেমায়েতপুর যাদুরচর এলাকাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে বলে জানা গেছে। এর আগেও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। অভিযুক্ত ফয়সাল, রিপন ও জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে। সাভার মডেল থানার (বিসিক শিল্পনগরী পুলিশ ফাঁড়ির) এস আই আব্দুল জলিল সেখানে পৌঁছান এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন রয়েছে।
বাবু/জেএম