মধুপুরে ৩ দিনব্যাপী গ্রন্থমেলা শুরু

আলকামা সিকদার, মধুপুর (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরে তিন দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী এ

2023-02-19T16:08:37+00:00
2023-02-19T16:08:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুপুরে ৩ দিনব্যাপী গ্রন্থমেলা শুরু
আলকামা সিকদার, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৮ পিএম   (ভিজিট : ১৮৭)
X

টাঙ্গাইলের মধুপুরে তিন দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে। মধুপুর জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী এ গ্রন্থমেলা ১৯,২০,ও ২১ ফেব্রুয়ারি চলবে বলে জানিয়েছে জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ও গ্রন্থমেলার আহবায়ক সাবেক মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ।

উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার মাঠে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। গতকাল (শনিবার) ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিন দিনব্যাপী এ গ্রন্থমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, পৌসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগেরর, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী প্রমুখ। 

বাবু/জেএম




  বিষয়:   মধুপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy