আরও ৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে ২৪ ঘণ্টায় ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার

2023-02-19T16:11:16+00:00
2023-02-19T16:15:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরও ৭ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১১ পিএম  আপডেট: ১৯.০২.২০২৩ ৪:১৫ পিএম  (ভিজিট : ১৪০)
X


দেশে ২৪ ঘণ্টায় ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৫০ জনে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। তাই মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৯ হাজার ৪২৫ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৬৬২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

-বাবু/এ.এস





  বিষয়:   করোনা  শনাক্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy