পাহাড় কাটার সাথে যেই জড়িত থাকুক ব্যবস্থা নেয়া হবে : শাহীন ইমরান

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, পরিবেশ অধিদপ্তর, বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান দুঃখ

2023-02-19T16:24:25+00:00
2023-02-19T16:24:25+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পাহাড় কাটার সাথে যেই জড়িত থাকুক ব্যবস্থা নেয়া হবে : শাহীন ইমরান
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৪ পিএম   (ভিজিট : ৩৭৮)
X

কক্সবাজার জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, পরিবেশ অধিদপ্তর, বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান দুঃখ প্রকাশ করে বলেন, পাহাড় কাটার সাথে আমার সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং যেই জড়িত থাকুক আমাকে বলবেন অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

রবিবার (১৯ ফ্রেব্রুয়ারি) শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে সকালে জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। পাহাড় কাটার অভিযোগ নিয়ে বিভিন্ন উপজেলার ইউএনও প্রশ্নের জবাবে জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, পরিবেশের রক্ষায় উপজেলা ভিত্তিক যে কমিটি রয়েছে পাহাড় কাটায় বেশিরভাগ ক্ষেত্রে তারা জড়িত৷

পরিবেশ ধ্বংশ হয় এমন কাজে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় জেলার আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন কার্যক্রম, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, প্রধানমন্ত্রীর দেয়া মডেল মসজিদের বিষয়ে খোঁজ খবর, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, অবৈধ দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   ব্যবস্থা  শাহীন  ইমরান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy