চট্টগ্রামে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ জিসান (২২) নামে এক যুবক মারা গেছেন।শনিবার রাত সাড়ে ১১টার

2023-02-19T16:34:30+00:00
2023-02-19T16:34:30+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ১৪৭)
X

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ জিসান (২২) নামে এক যুবক মারা গেছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিসান পদুয়া নাওঘাটা এলাকার মো. সরওয়ারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

স্থানীয়দের বরাত দিয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, পদুয়া বাজারে যাওয়ার পথে পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ওই যুবক সড়ক থেকে ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।

বাবু/জেএম




  বিষয়:   চট্টগ্রাম 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy