প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৩ পিএম (ভিজিট : ১৭৭)

X
ভোলা-০৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। আগামী নির্বাচন ঘিরে বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শিতা ও দক্ষ নেতৃত্বের কারণে দেশের সকল মহৎ অর্জনগুলো হয়েছে।
রোববার সকালে ভোলার লালমোহন উপজেলাধীন ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অপরাজনীতির বিরুদ্ধে’ বিশাল এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধলীগৌরনগর দক্ষিণ শাখার আওয়ামী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাচ্চু মাতাব্বরের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, ধলীগৌর নগর উত্তর আওয়ামী লীগের আহবায়ক মাকসুর রহমান হাওলাদার, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক হাওলাদারসহ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাবু/জেএম