গলাচিপায় শিক্ষার্থীদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা

সঞ্জীব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় মরহুম মু. হাতেম আলী ট্রাস্টের উদ্যোগে ও আমেরিকান প্রবাসী মরহুমের পরিবারবর্গের অর্থায়নে অসহায় শিক্ষার্থীদের শিক্ষা ও

2023-02-19T17:35:17+00:00
2023-02-19T17:35:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় শিক্ষার্থীদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা
সঞ্জীব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৫ পিএম   (ভিজিট : ১০৫)
X

পটুয়াখালীর গলাচিপায় মরহুম মু. হাতেম আলী ট্রাস্টের উদ্যোগে ও আমেরিকান প্রবাসী মরহুমের পরিবারবর্গের অর্থায়নে অসহায় শিক্ষার্থীদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার রাত ৮টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ট্রাস্টের আহবায়ক সাবেক সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের চেক প্রদান করেন এমপি এসএম শাহজাদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সাব্বির আহমেদ নোবেল।

বাবু/জেএম




  বিষয়:   গলাচিপা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy