বাংলাদেশি পণ্য বিশ্ববাজারে তুলে ধরার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৭ পিএম (ভিজিট : ১৫৬)

X
দেশে উৎপাদিত ওষুধ, গার্মেন্টস পণ্য ও কৃষিপণ্য বিশ্ববাজারে তুলে ধরতে কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান।
তিনি বলেন, আমরা যদি নিজের দেশে কৃষ্টি-কালচার, খাবার দাবার, বাংলাদেশে উৎপাদিত পণ্য বাহিরের দেশের নাগরিকদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করে পারি তাহলে বাংলাদেশ সম্পর্কে তাদের ইতিবাচক মনোভাব বাড়বে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েতের বাণিজ্যিক এলাকায় (ওল্ড সুক) সালমিয়া ভোজন বাড়ি রেস্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
বাবু/এসআর