প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৬ পিএম (ভিজিট : ১৫৮)

X
দিনাজপুরের ঘোড়াঘাটের চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি মো. মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার রাজীবপুর ঘাট হতে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাব-১৩ ও র্যাব-১৪ সদস্যরা।
আটক মূলহোতা মো. মনিরুল ইসলাম (২৩), দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউপির খোদাতপুর গ্রামের মোঃ ওমর আলীর ছেলে। এই মামলায় অপর এক আসামি মো. আজাহার আলীকে (৬৫) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র্যাব-১৩ দিনাজপুর ইতিমধ্যে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।
ওই ঘটনার পর থেকে মূল হত্যাকারী মনিরুল ইসলামসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা। রবিবার র্যাব-১৩ দিনাজপুর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম এর সত্যতা নিশ্চিত করে নিজ অফিসে এক প্রেস ব্রিফিং করেছেন।
এসময় র্যাব-১৩ দিনাজপুর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম জানান, জোড়া খুনের ঘটনার পর মূল হত্যাকারী মনিরুল ইসলাম আত্মগোপনে চলে যায়। বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়েছে।
বাবু/জেএম