কুমিল্লায় কোমরে পিস্তল নিয়ে ঘুরছেন ইউপি চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লায় কোমরে পিস্তল রাখা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের ফুলেল শুভেচ্ছার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা।

2023-02-19T19:23:14+00:00
2023-02-19T19:23:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় কোমরে পিস্তল নিয়ে ঘুরছেন ইউপি চেয়ারম্যান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৬২)
X

কুমিল্লায় কোমরে পিস্তল রাখা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের ফুলেল শুভেচ্ছার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা। তিনি জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। 

ভাইরাল ওই ছবিতে দুজন ব্যক্তির হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতে দেখা গেছে চেয়ারম্যান খলিলুর রহমানকে। এসময় প্রকাশ্যে কোমরের ডানপাশে প্রদর্শন করে রাখা হয়েছে পিস্তল। যদিও ওই ইউপি চেয়ারম্যানের দাবি পিস্তলটি লাইসেন্স করা। তবুও লাইসেন্স করা হলেও এভাবে প্রদর্শন করা নিয়ে জনমনে নেতিবাচক প্রশ্নের জন্ম দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ২৫ নম্বরের ক অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি স্বীয় লাইসেন্স এন্ট্রিকৃত অস্ত্র আত্মরক্ষার নিজে বহন/ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি/বিরক্তি উদ্রেক করতে পারে এরূপভাবে প্রদর্শন করতে পারবেন না। 

আইনানুযায়ী তিনি তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখতে পারলেও অন্যের ভীতি/বিরক্তির উদ্রেক করতে পারে এরূপভাবে প্রদর্শন করতে পারবেন না। ভাইরাল হওয়া ছবিটিতে চেয়ারম্যান খলিলুর রহমান যেভাবে তার অস্ত্র প্রদর্শন করেছেন তাতে জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়াটা একেবারেই স্বাভাবিক। সাধারণ জনগণের মনে যা ভীতির সঞ্চার করবে সন্দেহাতীত। 

এ বিষয়ে চেয়ারম্যান খলিলুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, আমার এ অস্ত্রের লাইসেন্স আছে। জেলা প্রশাসন থেকে লাইসেন্স পাওয়া অস্ত্র আমার সঙ্গে রাখতে পারবো। আপনারা খোঁজ নিয়ে দেখুন।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, ওই চেয়ারম্যানের অস্ত্রের ধরন, কীভাবে অস্ত্রের লাইসেন্স পেলেন, সবকিছু একটা তদন্তের বিষয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম




  বিষয়:   কুমিল্লা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy