গলাচিপায় যুবলীগের বিক্ষোভ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)

সারাবাংলা

বিএনপি জামায়াত দেশব্যাপী পদ যাত্রার নামে নৈরাজ্য, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার বিকেলে

2023-02-19T20:00:33+00:00
2023-02-19T20:00:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় যুবলীগের বিক্ষোভ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০০ পিএম   (ভিজিট : ১৫৩)
X

বিএনপি জামায়াত দেশব্যাপী পদ যাত্রার নামে  নৈরাজ্য, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে উপজেলা যুবলীগের উদ্যোগে রবিবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পদযাত্রা'র নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন খালেদুল ইসলাম স্বপন, আশিকুর রহমান রপনসহ উপজেলা যুবলীগ।

এ সময় নেতৃবৃন্দরা বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী শক্তিগুলো গুজব ও অপপ্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচী দিয়ে সাধারণ জনগণ ও পুলিশের উপর হামলা চালায়।  তাদের দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র রাজপথে মোকাবেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   গলাচিপা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy