জন্ম নিবন্ধনে জালিয়াতি, গ্রেফতার ৫

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের তিন হ্যাকারসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরারিজম ইউনিট। বৃহস্পতিবার থেকে শনিবার

2023-02-19T20:17:49+00:00
2023-02-19T20:17:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জন্ম নিবন্ধনে জালিয়াতি, গ্রেফতার ৫
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম   (ভিজিট : ১৫৫)
X

চট্টগ্রামে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের তিন হ্যাকারসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরারিজম ইউনিট। বৃহস্পতিবার থেকে শনিবার রাত পর্যন্ত রাজধানীর কলাবাগান, সিরাজগঞ্জ, নড়াইল ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। 

রবিবার নগরীর দামপাড়াস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাউন্টার টেরোরিজম ইউনিট চট্টগ্রামের ডিসি লিয়াকত আলী খান। এ সময় জালিয়তির কাজে ব্যবহৃত কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- হাটহাজারীর সরকারহাট এলাকার মৃত নুর আলমের ছেলে সাগর আহমেদ জোভান (২৩), নড়াইলের  লোহাগাড়া থানার দিঘুলিয়ার কুমড়ি এলাকার শেখ ওয়াহিদুজ্জামানের ছেলে শেখ সেজান (২৩), কুমিল্লার তিতাস থানার জগৎপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৩), সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার আব্দুল হামিদের ছেলে শাকিল হোসেন (২৩) এবং ময়মনসিংহ ফুলপুরের সিংহেশ্বর এলাকার আব্দুল জলিলের ছেলে মাসুদ রানা (২৭)।

জিজ্ঞাসাবাদে জালিয়াতি চক্রের সদস্যরা জানায়, প্রতিটি ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করতে তারা ১২’শ থেকে ১৫’শ টাকা নিতো। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাবু/জেএম




  বিষয়:   জন্ম  নিবন্ধন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy