গফরগাঁওয়ে যুবলীগের বিক্ষোভ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে সভা ও

2023-02-19T20:48:16+00:00
2023-02-19T20:48:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে যুবলীগের বিক্ষোভ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১৫৮)
X

ময়মনসিংহের গফরগাঁওয়ে পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে এ উপলক্ষে মধ্যবাজারস্থ দলীয় কার্যালয় হতে একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভা করে।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম,উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সজিব প্রমুখ।

বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে কঠিন হুশিয়ারি দিয়ে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার কথা বলেন। রাষ্ট্র নায়ক শেখ হাসিনা ও বর্তমান সংসদ সদস্যকে পুনরায় নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বাবু/জেএম




  বিষয়:   গফরগাঁও 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy