তেলেগুদের ৪৮ ঘণ্টার মধ্যে কলোনি ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কোনো রকম পুনর্বাসন ছাড়াই আবারও যাত্রাবাড়ীর তেলেগু কলোনির বাসিন্দাদের পাশের খালি জমিতে যাওয়ার নির্দেশ দিল ঢাকা দক্ষিণ সিটি

2023-02-19T21:19:17+00:00
2023-02-19T21:19:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তেলেগুদের ৪৮ ঘণ্টার মধ্যে কলোনি ছাড়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৯ পিএম   (ভিজিট : ১৯৪)
X

কোনো রকম পুনর্বাসন ছাড়াই আবারও যাত্রাবাড়ীর তেলেগু কলোনির বাসিন্দাদের পাশের খালি জমিতে যাওয়ার নির্দেশ দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলা হয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জায়গা খালি করে দিতে হবে। অন্যথায় বস্তি গুঁড়িয়ে দিয়ে সবাইকে উচ্ছেদ করা হবে।


আজ রোববার বিকেলে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের পক্ষে তেলেগু সম্প্রদায়ের লোকদের নগর ভবনে ডেকে নিয়ে এ নির্দেশনা দেন প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল মোতালিব।

পাশাপাশি তিনি সোমবার সকাল ১০টার মধ্যে কলোনিতে থাকা ১২০ পরিবারের তালিকা দেওয়ারও নির্দেশ দেন। তালিকা অনুযায়ী পাশের খালি জমিতে অস্থায়ীভাবে জায়গা দেওয়ার কথা জানান তিনি। তবে তেলেগু সম্প্রদায়ের পক্ষ থেকে স্থায়ীভাবে জমি বরাদ্দ, ঘর তুলে দেওয়ার পাশাপাশি পানি, বিদ্যুৎ ও টয়লেটসহ অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।


বাবু/এসআর





  বিষয়:   কলোনি  ছাড়ার  নির্দেশ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy