কক্সবাজারে ৪২ লিটার মদ উদ্ধার, গ্রেফতার ১২

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার শহরের রাখাইনপাড়ায় অভিযান চালিয়ে ৪২ লিটার চোলাই মদ, নগদ টাকা, মদ পানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা

2023-02-19T21:45:59+00:00
2023-02-19T21:47:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ৪২ লিটার মদ উদ্ধার, গ্রেফতার ১২
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৫ পিএম  আপডেট: ১৯.০২.২০২৩ ৯:৪৭ পিএম  (ভিজিট : ১৮৯)
X

কক্সবাজার শহরের রাখাইনপাড়ায় অভিযান চালিয়ে ৪২ লিটার চোলাই মদ, নগদ টাকা, মদ পানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল রাতে পৌরসভার রাখাইনপাড়ার বৌদ্ধ মন্দির ক্যাং পাড়ার মৃত ফোথেন রাখাইনের বাড়িতে অভিযান চালিয়ে মদসহ তাদের কে গ্রেফতার করা হয়।

রবিবার (১৯ ফ্রেব্রুয়ারি) সন্ধার দিকে ডিবি পুলিশের ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন৷

ওসি জানান, ফোথেন রাখাইনের বসতবাড়ি চিহ্নিত মাদক কারবারিদের আস্তানা। সেখানে প্রতিদিন মাদকের আসর বসে। সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির নিচতলা থেকে ৪২ লিটার চোলাই মদ, নগদ ৩ হাজার ৮০ টাকা ও চোলাই মদ পানে ব্যবহৃত ১০টি ছোট গ্লাস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা মিসান রাখাইন ও মাখিন রাখাইন প্রকাশ মাখিং এর সহায়তায় জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত চোলাই মদ বিক্রি করে আসছে। তাদের এজেন্টের মাধ্যমে কক্সবাজার জেলায় আগত পর্যটকদের নিকট দীর্ঘদিন যাবত চোলাই মদ বিক্রি করে থাকে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি৷

বাবু/এসআর





  বিষয়:   কক্সবাজার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy