গুলশানে অগ্নিকাণ্ড : নিয়ন্ত্রণে ফায়ারের ১৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে।

2023-02-19T22:00:42+00:00
2023-02-19T22:00:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুলশানে অগ্নিকাণ্ড : নিয়ন্ত্রণে ফায়ারের ১৩ ইউনিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০০ পিএম   (ভিজিট : ১৫৬)
X

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট কাজ করছে। 


রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।


তিনি বলেন, প্রথমে ৬টি, পরে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে আরো ৬টি ইউনিট কাজে যোগ দেয়। বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


প্রাথমিক কোনো প্রাণহানির খবর জানাতে পারেননি তিনি। এদিকে ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ভবন থেকে এক জন নারীসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


বাবু/এসআর






  বিষয়:   গুলশান  অগ্নিকাণ্ড 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy