ভবনের ভেতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গুলশানে বহুতল ভবনে লাগা আগুনের তীব্রতা কমে এসেছে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ভবনটির ভেতরে প্রবেশ করেছে। আগুনের

2023-02-19T23:16:31+00:00
2023-02-19T23:16:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভবনের ভেতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৬ পিএম   (ভিজিট : ১৫৭)
X

গুলশানে বহুতল ভবনে লাগা আগুনের তীব্রতা কমে এসেছে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ভবনটির ভেতরে প্রবেশ করেছে। আগুনের তীব্রতা থেকে বাঁচতে অনেকেই ভবনের ছাদে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।


ঘটনাস্থলে উপস্থিত ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জানান, আগুনের তীব্রতা এখন কমে এসেছে। ফায়ারের রেসকিউ টিম ভেতের প্রবেশ করেছে। উদ্ধার অভিযান চলছে। 


তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিমান বাহিনীর কর্মকর্তা, পুলিশ, ডিএনসিসি কাউন্সিলরসহ অনেকে উপস্থিত রয়েছেন। এখনো হতাহতের বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। অভিযান শেষে বলা যাবে।


রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের মানারাত ইউনিভার্সিটির পাশের ভবনটিতে আগুন লাগে। প্রথমে আগুনের ভয়াবহতা কিছুটা কম মনে হলেও পরে তা বেড়ে যায়।


আগুনে এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ওই ব্যক্তি লাফিয়ে পড়ে মারা গেছেন বলে ঢাকা মেডিকেলের চিকিৎসক নিশ্চিত করেছেন।


বাবু/এসআর






  বিষয়:   ফায়ার  ভবন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy