নিয়ন্ত্রণে গুলশানের আগুন, চলছে উদ্ধারকাজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব

2023-02-19T23:27:43+00:00
2023-02-19T23:30:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিয়ন্ত্রণে গুলশানের আগুন, চলছে উদ্ধারকাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৭ পিএম  আপডেট: ১৯.০২.২০২৩ ১১:৩০ পিএম  (ভিজিট : ১৮২)
X

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী।


তিনি জানান, রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারী টিম ভেতরে কাজ করছে। এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পেয়েছি।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।


উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে ১৯টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। 


এদিকে আগুনের ঘটনায় ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাবু/এসআর






  বিষয়:   গুলশান  আগুন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy