ঘটনাস্থল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতরা রাজধানী যেকোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রোববার রাত

2023-02-20T00:16:44+00:00
2023-02-20T00:16:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘটনাস্থল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৬ এএম   (ভিজিট : ১৫৮)
X

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতরা রাজধানী যেকোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রোববার রাত ১১টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে একজন রোগী মারা যাওয়ার তথ্য আছে। আর ভর্তি হওয়া তিনজনের শরীরের সামান্য অংশ পুড়ে গেছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।


এছাড়াও বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেলসহ রাজধানীর হাসপাতালগুলোকে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য বলে দেওয়া আছে। যেকোনো জায়গায় চিকিৎসা নিতে চাইলে তারা নিতে পারবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।


মন্ত্রী জানান, এখন পর্যন্ত ঘটনার হতাহতের সংখ্যা খুব বেশি বলে মনে হচ্ছে না। তারপরও যারা চিকিৎসা নিতে ইচ্ছুক তারা যেকোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন এই প্রস্তুতি আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে।


বাবু/এসআর






  বিষয়:   স্বাস্থ্যমন্ত্রী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy