গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

গুলশান-২ নম্বরে বহুতলভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক

2023-02-20T07:43:46+00:00
2023-02-20T07:43:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৩ এএম   (ভিজিট : ১৭৫)
X

গুলশান-২ নম্বরে বহুতলভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন। 

এই তদন্ত কমিটির প্রধান হিসেবে থাকছেন, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। সদস্য হিসেবে থাকছেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) সহকারী পরিচালক, ঢাকা, গুলশান জোনের উপসহকারী পরিচালক এবং স্থানীয় ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

রবিবার রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে বিভিন্ন কক্ষে আটকে থাকা আরও কয়েকজনকে উদ্ধার করেন। জানা গেছে, ১১ তলা থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা। এর মধ্যে নারী ৮ জন, পুরুষ ৪ জন ও ১টি শিশু।

রবিবার সন্ধ্যা সাতটার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভবনে আটকা পড়া বাসিন্দাদের নামিয়ে আনতে থাকেন তারা।

আগুন ১২ তলায় ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের আরও ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বাবু/এ আর 




  বিষয়:   আগুন  গুলশান 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy