ডোমারে সভাপতি সম্পাদককে বাদ দিয়ে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলার দু’টি ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদককে বাদ দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার

2023-02-20T14:09:40+00:00
2023-02-20T14:09:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে সভাপতি সম্পাদককে বাদ দিয়ে আওয়ামী লীগের কর্মী সমাবেশ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৯ পিএম   (ভিজিট : ৩৩৯)
X


নীলফামারীর ডোমার উপজেলার দু’টি ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদককে বাদ দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল তিন টার দিকে ফার্মহাটে সোনারায় ইউনিয়ন ও সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধরনীগঞ্জ হাটে হরিণচড়া ইউনিয়নের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্ব স্ব ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ দু’টি সম্পূন্ন হয়।

সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদ আহমেদ শান্তু অভিযোগ করে জানান, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ হয়েছে। ইউনিয়ন কমিটির আমরা সভাপতি-সম্পাদকসহ অন্যরা জানি না। ৬৫ সদস্যের কমিটির শুধুমাত্র পাঁচজন সেখানে উপস্থিত হয়েছে। বিএনপি-জাতীয় পার্টির ভাড়া করা লোকদের নিয়ে তারা কর্মী সমাবেশ করেছে।

হরিণচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. খয়রুল ইসলাম অভিযোগ করে জানান, ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে কর্মী সমাবেশ হয়েছে। আমরা ইউনিয়ন কমিটির কেউ আয়োজনও করি নাই। আমরা কর্মী সমাবেশের কথা জানিও না।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী জানান, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা কমিটিতে যাওয়ায়, ইউনিয়নে তার পদ শূণ্য হয়ে যায়। তাই, সহ-সভাপতিকে আমরা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছি। তিনি আয়োজন করেছে। কেউ মানলেও সে সভাপতি আর না মানলেও আজ থেকে সে সভাপতি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন জানান, আওয়ামী লীগের কিছু ষড়যন্ত্রকারী আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক মানতে চায় না। তারা শেখ হাসিনার কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারাই কর্মী সমাবেশে উপস্থিত হয় নাই।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক জানান, ডোমার উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি না থাকায়, আপাতত সাংগঠনিক কর্মী সভা পরিচালনা করতে তাদের নিষেধ করা হয়েছে। আর ইউনিয়ন কমিটি ছাড়া ইউনিয়ন কর্মী সমাবেশও করা যাবে না। তারা কাউকে নতুন করে দায়িত্বও দিতে পারবে না।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy