নাটোরে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

মোতালেব হোসেন,নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল নয়টায় নাটোর

2023-02-20T14:51:14+00:00
2023-02-20T14:55:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
মোতালেব হোসেন,নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫১ পিএম  আপডেট: ২০.০২.২০২৩ ২:৫৫ পিএম  (ভিজিট : ১৯৪)
X


জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল নয়টায় নাটোর সদর উপজেলা স্বাস্থ্য অফিসে কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।

এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনা’র দূরদর্শী নেতৃত্বে দেশে পরিচালিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট সেবন এবং শিশুদের টিকাদান কার্যক্রমে আমরা বিশ্বের রোল মডেল। ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এসব কার্যক্রম আমাদের শিশুদের সুরক্ষিত করছে।

নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান এবং মেডিকেল অফিসার ডাঃ রাজেশ কুমার সাহা এ সময় উপস্থিত ছিলেন।

আজ জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy