রাজধানীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ীতে শাওন (২৮) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে যাত্রাবাড়ীর মীর

2023-02-20T14:58:56+00:00
2023-02-20T14:58:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৮ পিএম   (ভিজিট : ১৩৭)
X


রাজধানীর যাত্রাবাড়ীতে শাওন (২৮) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ আবু হাজী স্কুল গলি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পুলিশের এসআই তোরগুল হাসান সোহাগ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।’

তিনি বলেন, অজ্ঞাত দুষ্কৃতকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে আমরা ধারণা করছি। তার সঙ্গে কারো কোনো ধরনের শত্রুতা ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই আরও বলেন, শাওন শ্যামপুর থানার মীরহাজারীবাগ এলাকায় থাকতেন। তার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার মাঝিরচর এলাকায়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy