সাভারে ওয়াসির উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে একুশে বই মেলার উদ্বোধন

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঈদগাহ মাঠ প্রাক্তনে ওয়াসিল উদ্দিন গণপাঠাগার’র উদ্যোগে একুশে বইমেলা ২০২৩ তিন দিনব্যাপী উদ্বোধন করা

2023-02-20T15:40:54+00:00
2023-02-20T15:43:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সাভারে ওয়াসির উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে একুশে বই মেলার উদ্বোধন
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪০ পিএম  আপডেট: ২০.০২.২০২৩ ৩:৪৩ পিএম  (ভিজিট : ২১৬)
X

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঈদগাহ মাঠ প্রাক্তনে ওয়াসিল উদ্দিন গণপাঠাগার’র উদ্যোগে একুশে বইমেলা ২০২৩ তিন দিনব্যাপী উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে হেমায়েতপুর ঈদগাহ্ মাঠ প্রাক্তনে এই বই মেলা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। অনুষ্ঠানটি সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমরের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। বিশেষ অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ ড. রফিকুল ইসলাম মোল্লা, এই বইমেলাটির উদ্বোধন করেন, বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন।

উদ্বোধনের শুরুতে, ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয়, এর পর কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত’ সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরই সকলে অমর একুশের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বইমেলা উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ও উপজেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুব লীগের অসংখ্য নেতা কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য স্কুলের ছাত্র ছাত্রীরা।

বাবু/জেএম





  বিষয়:   সাভার  উদ্বোধন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy